পবায় নারী অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নেটজ বাংলাদেশের সহযোগিতায় নারী কর্মশালা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর মোসা. খুরশিদা বাহার, এরিয়া কো- অডিনেটর মো. রুহুল আমিন, ফিল্ড ফ্যাসিলেটর শেফালী খাতুন, ফিরোজা খাতুন, কোনিকা সরকার প্রমুখ।
