১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় হেরোইন ব্যবসায়ী নারী গ্রেপ্তার

প্রকাশিত: ২১ জুন ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় হেরোইন ব্যবসায়ী নারী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে হেরোইনসহ চম্পা বেগম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার নিকট থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লায়। গ্রেপ্তার চম্পা বেগম ইমরান আলীর স্ত্রী।

 

চম্পা বেগম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করে। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার চম্পা বেগমকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন