১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

প্রকাশিত: ২১ জুন ২০২২, ৬:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। সোমবার (২০জুন) সকালে নিজ সভা কক্ষে এডিপি‘র বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ স্কুল ও কলেজের ৬ টি প্রতিষ্ঠানের সভাপতির মাঝে প্রায় ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

 

এসময় জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, এই অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ। তিনি চান, এই অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যেন উন্নয়ন ঘটে। তাই আমি মনে করি, এই অর্থ আপনারা আপনাদের প্রকল্পে সঠিক ভাবে ব্যবহার করবেন। জেলা পরিষদ প্রকল্পের অর্ধেক অর্থ এই চেকের মাধ্যমে আপনাদের প্রদান করলো।

 

যত তাড়াতাড়ী ১ম কিস্তির টাকার কাজ শেষ করে ২য় কিস্তির জন্য আবেদন করা মাত্র আমরা আপনাদের বাকী টাকা দিয়ে দিব। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন