১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় কুরবানির পশুর হাট জমতে শুরু করেছে

প্রকাশিত: ২১ জুন ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় কুরবানির পশুর হাট জমতে শুরু করেছে
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে গরু-ছাগলের হাট। গতকাল সোমবার উপজেলা ভবানীগঞ্জ ও তাহেরপুর হাটে গরু-ছাগলের আমদানীতে ব্যাপকতা লক্ষ্য করা যায়। এসব হাট ছাড়াও উপজেলার অন্যান্য হাটেও কুরবানীর গরু-ছাগল আমদানী শুরু হয়েছে বলে জানা গেছে। উপজেলার এই বৃহত্তম হাট ছাড়াও অন্যান্য হাটে আগত ক্রেতা বিক্রেতা সূত্রে জানা গেছে, কুরবানির আর বেশি দিন দেরি নেই। এরি মধ্যে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট। দূরদূরান্তের বেপারীরা হাট গুলোতে এখনও ব্যাপক হারে পশু আমদানী শুরু না করলেও স্থানীয় কৃষক ও গৃহস্থ্যরা তাদের বাড়িতে থাকা গরু-ছাগলগুলো হাটে আমদানী শুরু করেছেন। সোমবার উপজেলার ভবানীগঞ্জ হাটে গিয়ে দেখা যায় ব্যাপক হারে গরু-ছাগল আমদানী শুরু হয়েছে। এই হাটেই ছাগল বিক্রেতা খামারগ্রামের আসাদুল জানান, কুরবানির হাট পরিপূর্ণ জমে ওঠতে আরো সপ্তাহ খানেক লাগবে। তখন দূরদূরান্ত থেকে বেপারীরা গরু-ছাগল আমদানী শুরু করবেন। বর্তমান হাটে যে গরু-ছাগল আমদানী শুরু হয়েছে তা স্থানীয়ভাবে লালন পালন করা। এই হাটে আগত ক্রেতারা জানান, এখনও বড় বড় খাসি আমদানী শুরু হয়নি। হাটে যে পরিমান খাসি আমদানী হয়েছে তার চেয়ে বকরির সংখ্যাই বেশি। এই হাটের ক্রেতা বেলাল হোসেন জানান, পনের কেজির মত মাংস হবে এমন খাসি ১২/১৩ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।

 

্অপর দিকে একই হাটে গরুর কেনাবেচাই ঢিলেডালা ভাব লক্ষ্য করা গেছে। কুরবানীর জন্য বিশেষ যত্নে লালন পালন করা গরু এখনও আমদানী শুরু হয়নি বলে জানান বেপারীরা। তাদের মতে হাটে আগত অধিকাংশ গরু বয়সে ছোট। এগুলো কুরবানীর জন্য বয়স পূর্ন হয়নি। কুরবানির জন্য স্পেশাল গরুর কেনাবেচা শুরু হতে আরো ৪/৫ দিন অপেক্ষা করতে হবে বলে তারা জানান। হাটে আগত বিভিন্ন ক্রেতা ও বেপারীরা জানান, বাগমারার বিভিন্ন হাট বাজারের শোচনীয় অবস্থা। এখানে গরু-ছাগল রাখার মত বিশেষ কোন সুযোগ সুবিধা নেই। বৃষ্টি নামলে দাঁড়ানোর মত কোন জায়গাও নেই । অথচ হাটগুলোতে খাজনার হার ব্যাপক বেশি। এখানে শাখের করাতের মত ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে খাজনা আদায় করা হয়। একটি খাসি বিক্রি করলে ক্রেতার কাছে ৫শ টাকা এবং বিক্রেতার কাছে ১শ হারে আদায় করা হয় । গরুর ক্ষেত্রে এর দ্বিগুন হারে টাকা আদায় করা হয়। তারা এই বিষয়টি মনিটরিং করে সরকারি রেট টাঙ্গিয়ে সেই অনুযায়ী খাজনা আদায়ের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন