রাসিক মেয়রের সাথে স্বাস্থ্য প্রকৌশল’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী (সার্কেল-৩) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মোল্লা। গতকাল রোববার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন অত্র বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
