১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় আমগাছ কেটে ফেলার অভিযোগ

প্রকাশিত: ১৯ জুন ২০২২, ৭:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় আমগাছ কেটে ফেলার অভিযোগ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবার বারইপাড়া (কুঠিপাড়া) এলাকায় জমি দখল ও আমগাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জুন আরএমপি এয়ারপোর্ট থানায় জমির মালিক মেরাজুল ইসলাম একজনকে আসামী করে মামলা করেন। মামলা থেকে জানা যায, এয়ারপোট থানা এলাকার বারইপাড়া (কুঠিপাড়া) আবেদ আলীর ছেলে মেরাজুল ইসলাম (৫৭) বারইপাড়া (কুঠিপাড়া) সাকিনস্থ আর এস খতিয়ান নং-১০৩৮, দাগ নম্বর-৬৪৪ জমি ভোগ দখল করে আসছে।

 

জমি ক্রয় করার পরে প্রায় ২৫/৩০ টি আমগাছ রোপন করেন তিনি। বিবাদী একই থানা এলাকার ইসরাফিল হোসেনের ছেলে আলতাফ হোসেন বেশ কিছুদিন থেকে আমগাছ কাটিয়া জমি দখল করবে বলে লোকজনের নিকট প্রচার করে। চলতি বছরের গত ২৪ মে বিবাদী মেরাজুল ইসলামের দখলভক্ত সম্পত্তিতে থাকা আটটি আমগাছ কাটিয়া ফেলে। যার মূল্য আনুমানিক ৮০হাজার টাকা। বাদী বিবাদীকে গাছ কাটার কথা জিজ্ঞাসা করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ১৫ জুন আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা করে মেরাজুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন