১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক

প্রকাশিত: ১৮ জুন ২০২২, ২:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় হজ্বের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত প্রতারণার মামলায় আব্দুল হাকিম শেখ নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের মৃত তছির উদ্দিন শেখ ছেলে। প্রতারণার ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে প্রতারক আব্দুল হাকিম শেখসহ ৪ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বাগমারা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। প্রতারণার ওই মামলায় রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

 

জানা গেছে, প্রতারক আব্দুল হাকিম শেখ পবিত্র হজ্বে হাট দামনাশ এলাকার দেওপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালামের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ২০১৮ সালে ৩ লাখ ৪২ হাজার টাকা নেয়। এখ নপর্যন্ত ‘ আব্দুস সালাম হজ্বে যেতে পারেননি। আব্দুল হাকিমকে দেয়া টাকা ফেরত চাইলে নানান ভাবে টালবাহানা শুরু করে। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, মামলা দায়েরের পর রাতেই প্রতারক আব্দুল হাকিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আব্দুল হাকিম শেখকে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই মামলায় অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন