১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গোলাম হোসেন (৩৮) নামের এক যুবক। তার বাড়ি উপজেলার লাউপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুস সালাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত বুধবার রাতের খাবার শেষ করে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন গোলাম হোসেন। রাতের কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা মসজিদের প্রাচীরের মধ্যে অবস্থিত একটি আম গাছে গলায় রশি বেধে আত্মহত্যা করে।

গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লীরা মসজিদে নামাজের জন্য যায়। এ সময় আম গাছে গোলাম হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে গোলাম হোসেন দীর্ঘ সময় ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুখের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন