১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পর চেক হস্তান্তর

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পর চেক হস্তান্তর
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পে ১ম কিস্তির চেক বিতরণ করে রাজশাহী জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নিজ সভা কক্ষে এডিপি‘র বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ স্কুল ও কলেজের ৭টি প্রতিষ্ঠানের সভাপতির মাঝে প্রায় ১২ লক্ষ টাকার চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

এসময় জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, এই অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ। তিনি চান এই অর্থের যথাযথ ব্যবহার করে সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত থাকুক। তাই আমি মনে করি, এই অর্থ আপনারা আপনাদের প্রকল্পে সঠিক ভাবে ব্যবহার করবেন। ১ম কিস্তির অর্থ ব্যবহার শেষে ২য় কিস্তির আবেদন করার সাথে সাথে জেলা পরিষদ আপনাদের ২য় কিস্তির চেক প্রদান করবে। চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন