১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে নগরীতে এক প্রতিবন্ধী বৃদ্ধর লাশ উদ্ধার

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে নগরীতে এক প্রতিবন্ধী বৃদ্ধর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আলুপট্টি শেখের চক এলাকার একটি বাড়ি থেকে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ। মৃত ব্যক্তির নাম আলফাজ উদ্দিন (৮০)। তিনি ওই এলাকার মৃত আবদুল খলিলের ছেলে। পুলিশ বলছে, ২২২ হোল্ডিং নম্বরের ওই বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ আলফাজ।

তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে- তার মৃত্যু বার্ধক্যজনিত কারণেই হয়েছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ওসি আরও বলেন, আলফাজ উদ্দিনের দুই ছেলে আছে। চাকরির সুবাদে তারা বাইরে থাকে। এক ছেলে যশোরে এবং এক ছেলে ঢাকায় থাকেন। তদেরক খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা হবে। পরে ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন