১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আহত সিটিএসবি সদসকে দেখতে ডাবলু সরকার

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আহত সিটিএসবি সদসকে দেখতে ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সড়ক দূর্ঘটনায় আহত হয়ে সিটি,এস,বি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রফিকুল ইসলাম রফিক লক্ষ্মীপুর কাঁচা বাজার এলাকায় তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত মঙ্গলবার রাতে তাকে দেখতে যান ও তার শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দলীয় নেতাকর্মী সহ তাদের স্বজনদের খোঁজ খবর নিয়ে থাকেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এর ভাইরা মমিনুল ইসলাম মুকুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, ঈশ্বরদী পৌরভার আওয়ামী লীগ নেতা শামসুল আলম,

১৭ নং ওয়ার্ড নামোপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী তারিখ আলম, মেহেরচন্ডী চকপাড়া এলাকার সোহেল ইসলাম, বাঘমারা শিকদারী বাজার এলাকার আওয়ামী লীগ কর্মী মোজাম্মেল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন