১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ পৃথক মামলায় ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ পৃথক মামলায় ৫ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক সহ সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার দেউলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। সেই সাথে মাদক সেবনকালে সাদেক আলী নামের আরেক জনকে গ্রেপ্তার করা হয়। সে পশ্চিম দৌলতপুর গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে নিয়মিত মামলায় রামপুর গ্রামের শুকুর আলীর ছেলে রবিউল ইসলাম এবং মন্দিয়াল গ্রামের মৃত নরেশ চন্দ্রর ছেলে মানিক চন্দ্র। অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার মোজাহার আলীর ছেলে আব্দুল মতিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন