১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের উদ্বোধন

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের লাল ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। রবিবার সকালে মহিষবাথান মহল্লায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে শুন্য থেকে এগার মাস বয়সী শিশুকে নীলও এক বছর থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় প্রদান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন একটি সুস্থ্য শিশু একটি সুস্থ্য দেশ ও জাতি গড়তে পারে। এ কারনে বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে বলেন।

এসময় তিনি বলেন বাচ্চাদের সেবায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সর্বদা প্রস্তুত থাকে। ১৫ই জুন হতে ১৯ই জুন পর্যন্ত ৫নং ওয়ার্ডের ১১টি কেন্দ্র হতে ওয়ার্ডের প্রায় ১৪০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া ও ৫ নং ওয়ার্ড স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, অব এজিএম সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত এ.জি.এম আলহাজ্ব এ.কে মাসুদ, সেলিম মনোয়ার, সাধাঃ সম্পাদক তানজির হোসেন দুলাল, কোর্ট কলেজের অবঃ অধ্যক্ষ পারভেজ আলম সহ স্থানীয় সুধীজনেরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন