১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে জখম

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে জখম
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মফিজুল ইসলাম বাড়ী ফিরছিলেন। এ সময় মোশড়া পাড়া নামকস্থানে মোটর সাইকেল গতিরোধ করে মফিজুলের উপর হামলা চালায় দুবৃর্ত্তরা। চিৎকার পেয়ে স্থানীয় লোকজন মফিজুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(রামেকে) ভর্তি করে।

কর্মরত চিকিৎসক জানিয়েছে মফিজুলের অবস্থা সংকটপন্ন। তার পরিবার জানায়,মফিজুলের শশুর আজাহারের সঙ্গে ওয়াকফ সম্পপ্তি নিয়ে বিরোধ রয়েছে পাকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালউদ্দীনসহ স্থানীয় কিছু লোকজনের।এরই জের হিসাবে ইউপি চেয়ারম্যান জালালউদ্দীনের লোকজন ইউপি সদস্য মফিজুলের উপর হামলা করেছে বলে আজাহারউদ্দীন অভিযোগ করেন।তবে এ অভিযোগ অস্কীকার করে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান জালালউদ্দীন বলেন,হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মফিজুলকে উদ্ধার করে হাসপাতালে আমি নিয়ে যায়। গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়া গেলে মামলা নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন