১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় উপজেলা পর্যায়ে প্রকল্প উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় উপজেলা পর্যায়ে প্রকল্প উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় উপজেলা পর্যায়ে প্রকল্প উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে বিজিএমএস প্রকল্প ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গরু ও ছাগলের বাজার ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানাসহ বিজিএমএস প্রকল্প ওয়েব ফাউন্ডেশন, ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন