১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে কর কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে কর কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কর অঞ্চল রাজশাহীর নবনিযুক্ত কর কমিশনার মোঃ নুরুজ্জামান খান। গতকাল বুধবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। সাক্ষাৎকালে কর অঞ্চল রাজশাহীর যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান, উপ-কর কমিশনার মুহাঃ রাশেদুল হাসান, সহকারী কর কমিশনার তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন