১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পৃথক মামলায় ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ জুন ২০২২, ৫:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৃথক মামলায় ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অবৈধ পুকুর খননের সময় নাছির হোসেন নামে এক ভেকু চালকের ১০ দিনের কারাদন্ড প্রদান করেছে নিবার্হী ম্যাজিস্ট্রেট। নাছির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার দাসুড়িয়া গ্রামে। তার পিতার নাম মোজদর। মাড়িয়া ইউনিয়নে অবৈধ ভাবে রাতে পুকুর খনন করা অবস্থায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অপরদিকে তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লায় মারামারির ঘটনায় দ্রুত বিচার ট্রাইবুনাল আইনে দায়েরকৃত মামলার আসামী আরাফাত হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পিতার নাম শহিদুল নবী। সেই সাথে হাট গাঙ্গোপাড়া গ্রামের কিনুর ছেলে মোসলেম আলীকে ৫লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তাদেরকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন