১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১৫ জুন ২০২২, ৫:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তথ্য উপস্থাপন করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধূরী।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজ, বণিক সমিতির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, সংখ্যা লঘু জনগোষ্ঠীর প্রতিনিধি সহ তৃতীয় লিঙ্গের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন