যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রেস বিজ্ঞপ্তি : আগামী কাল বুধবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ, রাজশাহী’র নির্বাহী প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ১১কেভি সাগরপাড়া ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল ১৫/০৬/২০২২ ইং (রোজ বুধবার) সাগরপাড়া, বোসপাড়া, মাষ্টারপাড়া, খুলিপাড়া, শেখেরচক, পঁঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা সমূহে সকাল ৮.০০ ঘটিকা হইতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
