১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মশালা

প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মশালা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী জনগনের বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ জুন) ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পবা এপির বিভিন্ন কর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ফোরাম, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকদের অংশগ্রহণেজনগনের বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী ক্যাথলিক ডায়োসিস এর বিশপ জের্ভাস রোজারিও,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসা. জোবাইদা খানম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন