১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হওয়ার ফলে আজ এখানে বসে দেশ গড়ার কাজে সবাই কর্মশালা করছি। জীবন বাজি রেখে যাঁরা দেশকে স্বাধীন করেছিলেন সেই সকল মুক্তিযোদ্ধাদের সরকার বীর মুুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেন, সরকার সফলতার সাথে এমডিজি পূরণ করতে সামর্থ্য হয়েছিলো । এখন এসডিজি বাস্তবায়নের সরকার কাজ করছে। সভার সভাপতি আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রসংনীয় বিশেষ দশটি উদ্যোগ যেমন- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ, বিষয়ে কি নোট উপস্থাপন করেন। সেইসাথে প্রতিটি উদ্যেগ এর বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জি আই ইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালা সঞ্চালনা করেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, এনএসআই এর যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন