বাগমারা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান ১৪ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৭৮৭ টাকার বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী। ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামালের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, অফিস সুপার শহীদুল্লাহ প্রমুখ।
