১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় আর্থিক নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সক্ষমতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ১২ জুন ২০২২, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় আর্থিক নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সক্ষমতা বিষয়ক সেমিনার
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় সমাজসেবা অধিদফতরের আওতাধীন সেবাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ (স্থানীয় সরকার বিভাগ) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) এ.কে.এম সারোয়ার জাহান।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছা. হাসিনা মমতাজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম। সেমিনারে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার শারমিন আফরোজের সঞ্চালনায় ইউনিয়ন সমাজকর্মী ইয়াকুব আলী সরকারসহ বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী সেবাগ্রহীতা, সাংবাদিক, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন