বাগমারার পানিয়া নরদাশ ডিগ্রী কলেজে ‘আগামী দিনের নেতৃত্ব’ শীর্ষক সেমিনার আজ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অবস্থিত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনের নেতৃত্ব’’ শীর্ষক সেমিনার। প্রতিটি সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এরই মধ্যে মচমইল ডিগ্রী কলেজ ও মোহনগঞ্জ ডিগ্রী কলেজে “আগামী দিনের নেতৃত্ব’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত হবে পানিয়া নরদাশ ডিগ্রী কলেজে। উক্ত সেমিনার ঘিরে কলেজের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এই আয়োজন করা হচ্ছে। ইঞ্জিনিয়ার এনামুল হকের উদ্যোগে “ঞঐঊ ঋটঞটজঊ খঊঅউঊজঝঐওচ-আগামী দিনের নেতৃত্ব’’ শীর্ষক সেমিনারের আয়োজন করছেন কলেজ সমূহ। উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত থাকবেন অভিভাবক ও এলাকার সূধীমন্ডলী। “আগামী দিনের নেতৃত্ব’’ শীর্ষক সেমিনারে শিক্ষা সম্পর্কিত এবং উপদেশমূলক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করছেন প্রধান আলোচক। সেই সাথে সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে করা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করছেন তিনি।
