বাগমারায় অস্ত্র ও মাদকসহ এক জন আটক
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল হাকিম (৩৫)। সে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার মৃত নজবত আলী মেকারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় কালো রঙ্গের একটি দেশীয় পাইপগান, একটি ১২ বোরের চাকতী, একটি ১২ বোরের খালি চাকতী সহ ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল হাকিমের বিরুদ্ধে ইতোপর্বে ১৫টি মামলা রয়েছে। মামলার মধ্যে মাদক, চুরিসহ অন্যান্য। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলার মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে একটি পাইপগান, গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। আব্দুল হাকিমের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আব্দুল হাকিম একজন দাগী আসামী বলেনও তিনি উল্লেখ করেছেন।
