১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে চোরাই ট্রাক উদ্ধার

প্রকাশিত: ১০ জুন ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে চোরাই ট্রাক উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার জেলার মোহনপুর উপজেলার খয়রার মোড় এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বুধবার রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার আবুল কালামের একটি ট্রাক শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ থেকে চুরি হয়। এরপর ট্রাক মালিক আবুল কালামের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ মখদুম থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে মোহনপুর উপজেলার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে শাহ মখুদুম থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন