রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর তিনটি ওয়ার্ডের নতুন ভোটারদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। গতকাল শুক্রবার সকালে মহানগরীর হোসেনীগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল। এ সময় রাজশাহীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল জানান, এবার জেলায় প্রায় এক লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের বয়স কমপক্ষে ১৬ বছর, সেসব তরুণরাও এবার ভোটার হতে পারবেন, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। এ ছাড়া ইতোমধ্যে যারা মারা গেছেন, তাদের নাম হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
