১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদকের স্ত্রীর ইন্তেকাল, শোক প্রকাশ

প্রকাশিত: ১০ জুন ২০২২, ১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদকের স্ত্রীর ইন্তেকাল, শোক প্রকাশ
বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সহধর্মিণী ফাইমা বেগম (৪৫) গতকাল বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হবে। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ। দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক এম.এ আরিফসহ সংগঠনের নেতৃবৃন্দরা এক খুদে বার্তায় এ শোক প্রকাশ করেন। এ সময় তারা মরহুমের মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন