শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি: মতিহার থানা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা খান সেলু এর বড় ভাই জাহাঙ্গীর আলম খান শাহিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জাহাঙ্গীর আলম খান শাহিন এর জানাযার নামাজ গতকাল বৃহষ্পতিবার দুপুর ২.৩০টায় ২৯ নং ওয়ার্ড খোজাপুর গোরস্থান সংলগ্ন জানাযা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
