১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ছয় জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮ জুন ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ছয় জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত সোমবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছয়জন হলেন- মো. আলিম (৩০), জসিম আলী (৩৫), রুবেল আলী (৩০), মিঠুন কর্মকার (২৪), মো. সম্রাট (২৫) এবং নুরুল ইসলাম (২৮)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, জুয়া খেলার সময় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার তিন প্যাকেট তাস ও নগদ ৭ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন