১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পরোয়ানাভুক্ত আসামীসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮ জুন ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পরোয়ানাভুক্ত আসামীসহ ৬ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীরা হল উপজেলার বাজেকোলা গ্রামের জোনাব আলীর ছেলে মোজাম্মেল হক, কোনাবাড়িয়া গ্রামের জিয়র প্রামানিকের ছেলে লিয়াকত আলী, নিচুপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মালেক এবং উদপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে রিপন।

অপরদিকে নিয়মিত মামলায় শ্রীপুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মাহবুব। সোমবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন