১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ৮ জুন ২০২২, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে সকালে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও বিকেলে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সাবেক তথ্য সচিব মো. মহিবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার মো. মনিরুল ইসলাম, সাব-রেজিস্ট্রার রওশন আরা বেগম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন