সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ডিপজল-কন্যার নেকলেসের মূল্য কত?

Paris
Update : বুধবার, ৮ জুন, ২০২২

এফএনএস : কান চলচ্চিত্র উৎসবে সাদা শাড়িতে লহরের মুক্তার নেকলেস গলায় ঝুলিয়ে মন হরণ করেছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সাদা শাড়িতে তেমনই ভারি মুক্তার নেকলেস পরেছেন মনোয়ার হোসের ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার। সম্প্রতি ভাই সাদ্দাম সৌমিক অমির গায়ে হলুদে তার গলায় শোভা বাড়ানো নেকলেসটি তাক লাগিয়েছে অতিথিদের। সাধারণত এ ধরনের নেকলেস দেখা যায় না। এ বিষয়ে জানতে চাইলে ওলিজা জানান, থাইল্যান্ডের মুক্তা দিয়ে নেকলেসটি তিনি নিজেই তৈরি করেছেন। এতে পাঁচ ধরনের ৭-৮টি সারি রয়েছে। প্রত্যেক সারিতে ৬০-এর অধিক মুক্তা রয়েছে। ওজন ৬ কেজি। তৈরি করতে পাঁচদিন সময় লেগেছে ওলিজার।

মুক্তাগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে এবং এর স্ট্রিং-এ অস্ট্রেলিয়ান স্বর্ণ ব্যবহার করা হয়েছে। ওলিজা আরো জানান, নেকলেসে মোট ১ হাজার পিসের অধিক মুক্তা ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে যার মূল্য ৬ লাখ টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরে ছিল ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে। করোনা পরিস্থিতির জন্য দুই বছর অপেক্ষা করে এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রায় ১০ হাজার অতিথি নিয়ে অনুষ্ঠান করে পুত্রবধূকে ঘরে তুলবেন বলে জানান ডিপজল। গত ৫ জুন ছিল হলুদ সন্ধ্যা। এই অনুষ্ঠানে ওলিজার লহরের মুক্তার নেকলেস সবার নজর কাড়ে।


আরোও অন্যান্য খবর
Paris