১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার ভবানীগঞ্জে অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত

প্রকাশিত: ৭ জুন ২০২২, ৪:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার ভবানীগঞ্জে অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় রফিকুল ইসলাম নামে এক কৃষকের বাড়ি ভষ্মিভূত হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে বাড়িতে কেউ না থাকায় বাড়ির টিনের ছাপড়া ঘরে আগুন লেগে পুড়ে যায়। ওই আগুনে বাড়ির সমস্ত মালামালসহ নগদ টাকা পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে।

এতে অনুমানিক ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়। বাগমারা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের সাব অফিসার মিজানুর রহমান বলেন, বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ির সকল কিছু পুড়ে গেছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযান পাওয়া যায়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন