১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় আটক

প্রকাশিত: ৭ জুন ২০২২, ৪:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় আটক
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : পুঠিয়ার বানেশ্বর সরকারি কলেজ গেটে পুলিশের উপর আকস্মিক হামলা করেছে জান্নাতুন নাইম (২৪) নামের এক যুবক। এতে রাজশাহী জেলা পুলিশের সদস্য আতিকুর রহমান আহত হয়েছে। নাইম বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নাইমকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, বানেশ্বর কলেজ মাঠে নিয়মিত আমের হাট বসছে। কলেজ গেটে নাইমের বাবার আম বহনকারী ভুটভুটির অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগায় নাইমের বাবা আহত হয়।

এ সময় জেলা পুলিশের একটি দল সেখানে টহলরত ছিল। পুলিশ এখানে কি দ্বায়িত্ব পালন করছে বলেই আতিকুর রহমান নামের এক পুলিশ সদস্যের উপর আকস্মিক কিল ঘুষি ও লাথি মারে নাইম। এতে আতিকুর রহমান মুখে ও মাথায় আঘাত পান। সে রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় একজন এসআই বাদী হয়ে নাইম ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছে। এসময় নায়িমকে আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে এ কর্মকর্তা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন