বিশ^ পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপন ও আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি : বিশ্ব পরিবেশ দিবস -২০২২ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে রাজশাহী কলেজে বৃক্ষরোপন ও বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃআনিকা ফারিহা জামান অর্ণা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
