১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে রাবিতে কর্মসূচি

প্রকাশিত: ৬ জুন ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে রাবিতে কর্মসূচি
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মো. শাহাবুদ্দীন নামের এক সংবাদকর্মীকে ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে ৩ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। গতকাল রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ^বিদ্যালয় পরিবহন মার্কেট থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনের এক পর্যায়ে দাবি আদায়ে দুপুর ১ টার দিকে প্রসাশন ভবনে তালা দেয়া হয়। পরে বিশ^বিদ্যালয় ভিসির আশ্বাসে তালা খুলে দেয়া হয়। এঘটনায় আন্দোলনরত সকল সাংবাদিকদের নিয়ে উপাচার্য কনফারেন্স রুমে এক জরুরী আলোচনা সভায় বসেন ভিসি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি শোনার পর ভিসি খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করবেন বলে তাদেরকে আশ^স্ত করেন এবং তাদের দাবি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন সংগঠনের নেতাকর্মীরা।

সাংবাদিকদের তিন দফা দাবির মধ্যে ছিলো- সংবাদকর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা কাজলকে হল থেকে বহিষ্কার করা, দায়িত্ব পালনে অপারগ বিশ^বিদ্যালয় মাদার বখস হলের প্রভোস্ট শামীম হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া এবং ছাত্রলীগের সিট বাণিজ্য নিরসনে প্রশাসনের মূখ্য ভুমিকা রাখা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দ্রুত সময়ে এ সমস্যাগুলোর সমাধান করা হবে। তদন্ত কমিটির সদস্যদেরকে আজকে ডাকা হবে এবং তদন্তে কেনো বিলম্ব হচ্ছে তা জিজ্ঞেসাবাদ করা হবে। বহিষ্কার হওয়ার পরও কিভাবে ছাত্রলীগ নেতা ওই হলে থাকেন তারও বিচার করা হবে। কোনো সাংবাদিকের গায়ে দ্বিতীয়বার যেন হাত তোলা না হয় সেই ব্যবস্থা আমরা করছি।

উল্লেখ্য, গত ২৯ মে রাত বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে ধুমপান করতে নিষেধ করায় মো. শাহাবুদ্দিন নামে এক সাংবাদিকর্মীকে মারধরের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে রাত ১২ টায় উপাচার্যের বাসভবন ঘেরাও করেন সাংবাদিকেরা। ঘটনার এক সপ্তাহ পরেও সুরাহা না হওয়ায় আবার আন্দোলনে নামেন বিশ^বিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন