সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ডেসকো শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়েছে

Paris
Update : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়েছে। কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। কোম্পানির নিরীক্ষক এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শ্রম আইনের ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী মুনাফার ৫ শতাংশ ফান্ড গঠন করা বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু ডেসকো কর্তৃপক্ষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এসে এ ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তারা ২০১৯ ও ২০২০ সালের হিসাব বছরের জন্য ফান্ড গঠন করেছে। কিন্তু এর আগের ৪ হিসাব বছরের জন্য (২০১৪ থেকে ২০১৭) ওই ফান্ড গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এর মাধ্যমে কোম্পানি ২০ কোটি ১৪ লাখ টাকার দায় কম ও একই পরিমাণ সম্পদ বেশি দেখানো হয়েছে।

এদিকে, শ্রম আইন অনুযায়ী, প্রতি হিসাব বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বাধ্যবাধকতা থাকলেও ডেসকো কর্তৃপক্ষ তা পরিপালন করেনি। এ ক্ষেত্রে ৯ কোটি ৯৫ লাখ টাকা ফান্ড বাবদ বরাদ্দ রাখার কথা ছিল কোম্পানির। প্রসঙ্গত, ডেসকোর পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা।

কোম্পানির মোট ৩৯ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৪টি শেয়ারের মধ্যে সরকারের হাতে রয়েছে ৬৭.৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৩.১০ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.২০ শতাংশ ও বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.০৭ শতাংশ শেয়ার। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৯.৭০ টাকায় লেনদেন হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris