কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়। রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো যার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুন-তরুনীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়। এই কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুন-তরুনীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গত শনিবার (০৩ অক্টোবর ২০২৬) রাজশাহী নগরীর ১৬নং ওয়ার্ডের বখতিয়ারাবাদ মালদা কলোনি রাজশাহীতে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মালদা কলোনি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিম শেখ, নাসিম রানা মাসুদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টেকফ্লিক্স, মোঃ বাশার উদ্দিন , জোনাল ম্যানেজার, মোঃ মিনহাজুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, আলম বিশ্বাস, ফিল্ড কোর্ডিনেটর, রাসেল আহমেদ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার, শাহরিয়ার শিমুল, সিনিয়র অফিসার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
