১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
লাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবারমাটির টানে জমিদারের পুত্রবধূ আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতেট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীবিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসিযে স্কুলের শিক্ষার্থীরা ড্রেনের পানি খেয়ে তৃষ্ণা মেটায়, শিক্ষকরা পড়ায় বিনা বেতনে‘আন্তালিয়া লিডার্স সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওদাপাড়ায় খাবার বিতরণ কর্মসূচীমরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করলেন রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবির হাতে আটক এক বাংলাদেশী

প্রকাশিত: ১ জুন ২০২২, ৫:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবির হাতে আটক এক বাংলাদেশী
বিজ্ঞাপন

গোমস্তাপুর থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। গত সোমবার বিকেলে তাকে ওই সীমান্ত থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে আহসান হাবীব। ১৬ বিজিবির রোকনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুর রহমান জানান, ওই সীমান্তে টহল দেওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা কালে সীমান্ত পিলার নং ২১৯/৮৯ আর হতে ৫০০ গজ অভ্যন্তরে সুখডোবা নামক বিল থেকে তাকে আটক করে।

এ সময় তার সাথে থাকা একটি নৌকা, একটি শ্যালোইঞ্জিন,দুই মণ ধান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয় । আটককৃত ব্যক্তিকে রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন