১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
লাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবারমাটির টানে জমিদারের পুত্রবধূ আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতেট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীবিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসিযে স্কুলের শিক্ষার্থীরা ড্রেনের পানি খেয়ে তৃষ্ণা মেটায়, শিক্ষকরা পড়ায় বিনা বেতনে‘আন্তালিয়া লিডার্স সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওদাপাড়ায় খাবার বিতরণ কর্মসূচীমরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করলেন রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির

বাগমারায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল

প্রকাশিত: ৩০ মে ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৫ জনের সু-চিকিৎসায় ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন