১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

চারঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩০ মে ২০২২, ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় আব্বাস আলী (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের মহিলা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী চারঘাট পৌরসভাধীন গৌড়শহর নতুনপাড়া গ্রামের মৃত আয়নাল আলীর ছেলে। স্থানীয়রা জানান, আব্বাস আলী মোটরসাইকেল যোগে চারঘাট-বাঘা সড়কে দিয়ে বানেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। মহিলা রোডের কাছে পৌঁছালে একটি সিএনজির সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে আব্বাস গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিএনজি আরোহী আরো দুইজন আহত হয়েছে। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন