১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুই মাস অতিবাহিত হলেও এক শিশু অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি বাগমারা থানা পুলিশ

প্রকাশিত: ২৯ মে ২০২২, ৪:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুই মাস অতিবাহিত হলেও এক শিশু অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি বাগমারা থানা পুলিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বাগমারা থানাধীন ১১নং গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে ৭ম শ্রেণী পড়ুয়া ১২ বছরের এক মেয়ে শিশুকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে ধর্ষণ চেষ্টা চালানোর মতো অপরাধের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১০-০৩-২০২২ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক সাতটায়। উক্ত অপহরণ এর কারণে অপহৃত শিশুর বাবা মেহের আলী বাগমারা থানায় দুইজনকে অভিযুক্ত করে গত ১৩-০৩-২০২২ ইং তারিখে একটি এজাহার দায়ের করেন।

এজাহার অনুযায়ি অভিযুক্তরা হলেন, মহব্বতপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে জালমগীর প্রাং (৪২) ও অভিযুক্তের বাবা জসিম উদ্দীন (৬২)। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ধারা ৭/৩০ মোতাবেক অপহরণ ও অপহরণে সহাযতা করার অপরাধে জালমগীর প্রাং (৪২) ও জসিম উদ্দীন (৬২) এর নামে বাগমারা থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং: ১৬। প্রায় তিন মাস অতিবাহিত হবার পরেও শিশু অপহরণকারীদেরকে থানা পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আসামীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ বাড়ি ছাড়াও গ্রামের প্রায় সর্বত্র উন্মুক্তভাবে ঘোরাফেরা করলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। পুলিশকে কিছু বলতে গেলে তারা বলছেন, আসামীদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি। তারা আত্মগোপনে আছে!

থানায় দায়েরকৃত এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম থেকে অভিযুক্ত জালমগীর অপহৃত মেয়েটিকে স্কুলে যাবার সময় ছাড়াও বিভিন্ন সময় নিয়মিত কুপ্রস্তাপ দিতো। বিষয়টি সে তার অভিভাবকদেরকে জানালে তারা অভিযুক্ত জালমগীরের বাবা জসিম উদ্দীনকে জানান। গত ১০ মার্চ সন্ধ্যা আনুমানিক সাতটার সময় ৭ম শ্রেণী পড়ুয়া (১২) মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে খৈলানে গেলে আগে থেকে ওঁতপেতে থাকা জালমগীর তার বাবা জসিম উদ্দীনের সহায়তায় ঐ মেয়েকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে মেয়েকে না পেয়ে অপহৃত শিশুটির বাবা কয়েকদিন পরে বাগমারা থানায় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে, বাগামারা থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, মোবাইল ট্রাকিং ও সোর্স ব্যবহার করে আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন