১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২৯ মে ২০২২, ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আফজাল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আফজাল হোসেন আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের আফসার হোসেনের ছেলে। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে বিলের পটলের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে আফজাল হোসেন এবং তার পিতা আফসার হোসেন। এ সময় আফজাল হোসেনের মৃত্যু হয়। আহত হয় তার পিতা আফসার হোসেন।

পরে আফজাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ও এক সন্তান রয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন