১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাবিতে একাডেমিক রাইটিং বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ২৯ মে ২০২২, ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে একাডেমিক রাইটিং বিষয়ে কর্মশালা
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকদের নিয়ে একাডেমিক রাইটিং বিষয়ের উপরে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু আগামী সোমবার (৩০ মে) থেকে। চলবে ৫ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে দ্বিতীয় তলার ২৩২ নম্বর রুমে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজের অধ্যাপক ও পরিচালক আবন্দুল্লাহ আল মামুন।

সপ্তাহব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। বিশেষজ্ঞ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইউ ল্যাব অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলম।

এ কর্মশালায় রাইটিং স্কিল, থিসিস পেপার, রিসার্চ প্রপোজাল, রিডি স্ট্রেটিজি, প্রবলেম ইউথ অ্যাকাডেমিক রাইটিং ইন বাংলাদেশ, ডিজাইন এন্ড প্লানিং, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, ইলিম্যান্ট অব একাডেমিক রাইটিং, ইন্সট্রাক্টর রিসোর্চ বিষয়ের উপর সেশন অনুষ্ঠিত হবে। এদিকে সপ্তাহের শেষ দিন (৫ জুন) পুরস্কার বিতরণীর মাধ্যমে এ কর্মশালার আয়োজন সমাপ্ত হবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন