১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

পবায় পল্লী উন্নয়ন দলের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ

প্রকাশিত: ২৭ মে ২০২২, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় পল্লী উন্নয়ন দলের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় সুফল ভোগী পুরুষ ও মহিলা পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় বিআরডিবি এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

বিআরডিবি রাজশাহীর উপপরিচালক মো. মিজানুর রহমান এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খান, ডিপিডি আবু হাসান মো.সাঈদ। বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা সদস্যসহ বিআরডিবি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য পুরুষ ও মহিলা পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা আঠারো জন সদস্যদের মাঝে জনপ্রতি এক লক্ষ পঁচিশ হাজার করে মোট বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন