১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ মে ২০২২, ৮:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের নহিরের ছেলে আইয়ুব আলী এবং আউচপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ইয়াচিন আলীর স্ত্রী আসমা বিবি।

গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন