রাজশাহী জেলা পরিষদে এডিপি’র গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : এডিপি‘র বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ করে রাজশাহী জেলা পরিষদ। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এডিপি‘র বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, প্রকৌশলী মাসুদ-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চেক বিতরণ অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ স্কুল ও কলেজের ৭টি প্রতিষ্ঠানের সভাপতির মাঝে প্রায় সাত লক্ষ টাকার চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।
এসময় জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, এই অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ। তিমি চান, এই অর্থের যথাযথ ব্যবহার করে সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত থাকুক। তাই আমি মনে করি, এই বরাদ্দের অর্থ আপনারা আপনাদের প্রকল্পে সঠিক ভাবে ব্যবহার সহ দ্রুত কাজ শেষ করে দ্বিতীয় কিস্তির জন্য অবেদন করবেন। জেলা পরিষদ প্রথম কিস্তির কাজ শেষ হওয়া মাত্রই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কাছে তুলে দিব।
