রাজশাহীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)র সহযোগিতায় নগরীর একটি হোটেলে শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোাগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় সিআরসি, সিডো, মীনা বিষয়ক নারী ও শিশু সাংবাদিকতার উপরে দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক কালের কন্ঠ রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক জাফর ওয়াজেদ,
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, উপপরিচালক নাফিয়া আফরিন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কর্তৃক তিন দিনের মোবাইল সাংবাদিকতা বিষয়ক, দুদিনের নারী ও শিশু সাংবাদিকতা বিষয়ক, তিন দিনের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ও একদিনের সম্পাদকদের নিয়ে মোট চারটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
