১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

পবায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ মে ২০২২, ৭:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন পবা উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জালাল উদ্দীন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুনা লায়লা। এছাড়াও উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুকুর খনন রোধ, বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতায় উঠান বৈঠক, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন